শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপানি শোধনাগার প্রকল্পের সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিক নিহত

পানি শোধনাগার প্রকল্পের সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিক নিহত

চট্টগ্রামে পানি শোধনাগার প্রকল্পের সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকার চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নজরুল (৩০) ও ইউসুফ (২২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া জানান, পানি শোধনাগার প্রকল্পে কাজ করার সময় অসাবধানতাবশত তারা সেপটিক ট্যাংকে পড়ে যান। পরে আহতাবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে আনা চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

0Shares
আরও পড়ুন

সর্বশেষ