শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্যাংক এশিয়ার বিএসএমএমইউ কালেকশন বুথ উদ্বোধন

ব্যাংক এশিয়ার বিএসএমএমইউ কালেকশন বুথ উদ্বোধন

Bank asia boothব্যাংক এশিয়ার “বিএসএমএমইউ কালেকশন বুথ” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর ১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ইউনিক হাইটস্ ভবনে (বিটিসিএল ভবনের বিপরীতে) এ বুথ উদ্বোধন করা হয়। ইউনিক হাইটস ভবনের সব কোম্পানি হিসাব ও ব্যক্তিক হিসাবের বিপরীতে সব প্রকার ব্যাংকিং সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বুথটি চালু করা হয়। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি ও সিওও মো. বোরহান উদ্দিন।

অতিথিদের মধ্যে কোল পাওয়ার জেনারেশন কোং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নরেশ আনন্দ, আরিদদ টেক সার্ভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আজিজুল আকিল ডেবিট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্টেট) ডা. এ কে এম শরীফুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে ব্যাংক এশিয়া ও ইউনিক হাইটস ভবনে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ