
আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর যাত্রা শুরুর ৪২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ার-এ কেক কেটে বর্ষপূতির অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শাহ এ সারওয়ার। এ সময় বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের সকল শাখায় একই সময়ে শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে কেক কাটাসহ অন্যান্য অনুষ্ঠান উদযাপন করা হয়।



