শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপমনোনয়ন দৌড়ে এগিয়ে শওকত হাসান মিয়া

মনোনয়ন দৌড়ে এগিয়ে শওকত হাসান মিয়া

received_2271895622826373আগামী জাতীয় সংসদ নিবার্চনে জামালপুর-২ অথবা ঢাকা-১৬ আসনে নৌকার প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন শওকত হাসান মিয়া । বর্ণাঢ্য ব্যবসায়ী হিসেবে যিনি বহুল পরিচিত । বহু বছর যাবত জনগনের পাশে থেকে সেবামূলক কাজ করায় শওকত হাসান মিয়া  নিজ উপজেলা  ইসলামপুরে ব্যাপক জনপ্রিয় । এলাকার গনমানুষের একটি বড় অংশের দাবি তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ডিতা করুক ।  বিভিন্ন সূএ থেকে আভাস পাওয়া যাচ্ছে, শওকত হাসান মিয়া আগামী জাতীয় সংসদ নিবার্চনে ইসলামপুর আসন থেকে নৌকা প্রতিকে মনোনয়ন চাইতে পারেন । এলাকায় তার যে ক্লিন ইমেজ তাতে শওকত হাসান মিয়া মনোনয়ন পেলে বিএনপির সাম্ভাব্য প্রার্থী সুলতান মাহমুদ বাবুসহ অন্যান্য প্রার্থীরা বেশ বেকায়দায় পড়বেন । এছাড়া ঢাকা-১২( কাফরুল) আসনে প্রতিদ্বন্ডিতা করতে পারেন শওকত হাসান মিয়া। স্থানীয় নেতাকর্মীদের জোর দাবি তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ডিতা করুক ।
এ প্রসঙ্গে শওকত হাসান মিয়া জানান, মানুষের সেবা করতে পারাটাই আসল কাজ । তবে  সরাসরি জনগণের কল্যাণে কাজ করতে হলে তাদের সাংবিধাকি প্রতিনিধি হওয়াটা গুরুত্বপূর্ণ । শওকত হাসান মিয়া জানান, তিনি এলাকায় গণসংযোগ বাড়াচ্ছেন । বাকীটা আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন ।
আরও পড়ুন

সর্বশেষ