শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপ২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়েছে বিএনপি

২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়েছে বিএনপি

সরকারের প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়েছে বিএনপি। দলটির দাবি, নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার জন্যই ধাপ্পাবাজির এই বাজেট দেয়া হয়েছে। বিএনপি সম্পূর্ণরুপে এই বাজেট প্রত্যাখ্যান করছে। শুক্রবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৮। অথচ বিশ্বব্যাংকসহ বিশেষজ্ঞরাও বলছেন, প্রবৃদ্ধি ৭ এর নিচেই থাকবে, বর্তমান পরিস্থিতিতে ৭.৮ প্রবৃদ্ধি অসম্ভব। রিজভী বলেন, ‘ভোটারবিহীন জাতীয় সংসদে বিশাল ঘাটতি আর ঋণনির্ভর ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। এই বাজেটে জনগণ হতাশ হয়েছে। কারণ, তাদের প্রত্যাশা পূরণের কিছু বাজেটে নেই। তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন সামনে রেখে সর্বশেষ লুটপাটের জন্যই এ বিশাল বাজেট পেশ করা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ