শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিআরটিসির ডিপোতে আগুন লেগে পুড়ে গেছে ১১ বাস

বিআরটিসির ডিপোতে আগুন লেগে পুড়ে গেছে ১১ বাস

রাজধানীর খিলক্ষেতে বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগে পাঁচটি দ্বিতলসহ ১১টি বাস পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ডিপোতে শতাধিক বাস থাকলেও বেশ কিছু বাস সুরক্ষিত আছে। আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই চালকরা অনেক বাস রাস্তায় নিয়ে আসেন। আগুন লাগার কারণ বের করতে তদন্ত পর্যন্ত অপেক্ষার করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

সর্বশেষ