ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
কানাডার আদালতে চলমান বাংলাদেশের পদ্মাসেতু দুর্নীতির প্রাক-শুনানি (প্রি-ট্রায়াল) আরেকদফা পিছাল। নতুন প্রাক-শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। কানাডিয়ান সময় সোমবার সকালে অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন বলে জানা গেছে।
পদ্মাসেতু দুর্নীতির ঘুষের তালিকা তৈরি করার অভিযোগে কানাডায় গ্রেফতার হয়েছিল এসএনসি লাভালিনের কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসমাইল। গ্রেফতারের পর তারা এখন জামিনে রয়েছে।
কানাডার অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে তাদের বিচার চলছে। সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে দুই দফা তারিখ পরিবর্তনের পর সোমবার প্রাক-শুনানি হওয়ার কথা থাকলেও এবারও প্রাক শুনানি হয়নি। শুনানি হবে ১৯ সেপ্টেম্বর।




