শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাতিয়ায় ট্রলার ডুবিতে ২ জেলের মৃত্যু

হাতিয়ায় ট্রলার ডুবিতে ২ জেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে রোববার ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে আশরাফ (৩৬) ও রাহুল (২১) নামের দুই জেলের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় ওই ট্রলারের অপর এক জেলে এখনো নিখোঁজ রয়েছে।

ট্রলারের মালিক ধীনাজ মাঝি জানান, রোববার বিকেলে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নিঝুম দ্বীপের দমারচর এলাকার দক্ষিণ বঙ্গোপসাগরে তিন জেলেসহ ট্রলারটি ডুবে যায়।

এরপর ওইদিন সন্ধ্যায় আশরাফ মিস্ত্রি ও আজ সোমবার দুপুরে রাহুলের লাশ সাগর উপকূলে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। তবে ট্রলারের অপর নিখোঁজ জেলেকে পাওয়া যায়নি।  হাতিয়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত দুই জেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ