শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়জিয়া পরিবারকে হেয় করতেই চেক হস্থান্তরের নাটক:ফখরুল

জিয়া পরিবারকে হেয় করতেই চেক হস্থান্তরের নাটক:ফখরুল

স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)

জিয়া পরিবারকে হেয় করতেই চেক হস্থান্তরের নাটক করছে সরকার দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নিজেদের অপকীর্তি, দুর্নীতি ও নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার আরাফাত রহমান কোকোর পাচার হওয়া টাকা ফেরত আনা নিয়ে ‘নাটক’ করছে।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করতে সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তীহীন মামলা দিচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অনুপস্থিতিতে মামলা করা হয়েছে।তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। আর মঙ্গলবার সে মামলায় বিদেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার কথা বলে ক্রিকেটের অ্যাওয়ার্ড প্রদানের মতো অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে চেক হস্তান্তরের ‘নাটক’ করে দুদুক।

খালেদা জিয়া, কোকো ও বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে এসব অপচেষ্টা ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, সরকার ৭১৭৩টি নিজেদের মামলা তুলে নিলেও বিরোধী দলের নেতাকর্মীদের কোনো মামলা প্রত্যাহার করেনি। শোনা যাচ্ছে, আবার নতুন করে তারা কয়েকশ মামলা প্রত্যাহার করবে। মূলত সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এসব অপচেষ্টা ও অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সংকট রাজনৈতিক ও সাংবিধানিক ব্যতিরেকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সরকার ব্যস্ত হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বিএনপির ভাইসচেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ