ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিরোধীদল ক্ষমতায় গেলে হাওয়া ভবনের পরিবর্তে নতুন ভবন খুলে দুর্নীতি শুরু করবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তর মুগদায় আওয়ামী লীগের এক জনসভায় আগামী নির্বাচনে বিরোধী দলকে ক্ষমতা না আনার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, “নতুন ভবন করে তিনি (খালেদা জিয়া) দুর্নীতি ও জঙ্গিবাদের দেশ গড়বেন। তিনি নতুন ধারার সরকার নয়, নতুন ধারার দুর্নীতি শুরু করবেন।”
এ সময় প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকারও আহ্বান জানান।




