শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খালেদা জিয়ার ইফতারে বিশিষ্ট নাগরিকবৃন্দের অংশ

খালেদা জিয়ার ইফতারে বিশিষ্ট নাগরিকবৃন্দের অংশ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ইফতার মাহফিল সোমবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপি শীর্ষ নেতারা ছাড়াও এতে উপস্থিত ছিলেন- সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন, সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মনিরুজ্জামান মিয়া, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, কবি আল মাহমুদ, ডা. এমএ মাজেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সিনিয়র সাংবাদিক এবিএম মূসা, ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, সাংবাদিক আসফউদ্দৌলা, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিডি নিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, বার্তা সম্পাদক মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক নেতা এলাহী নেওয়াজ খান, আব্দুস শহীদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা চেম্বার সভাপতি এমএ সবুর, ব্যবসায়ী নেতা একে আজাদ, আনিসুল হক, আব্দুস সালাম মুর্শেদী, গণস্বাস্থ্য পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী, বেলার নির্বাহী পরিচালক রেজওয়ানা হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, গীতিকার মনিরুজ্জামান মনির, গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ