শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকক্সবাজারে আওয়ামী লীগ নেতার মার্কেটে জামায়াতের হামলা

কক্সবাজারে আওয়ামী লীগ নেতার মার্কেটে জামায়াতের হামলা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

কক্সবাজার শহরে ইফতারের আগ মুহূর্তে তাণ্ডব চালিয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের দোসর শিবির। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, মার্কেটে হামলা,  গাড়ি ভাংচুর ও অগ্নি-সংযোগ করে।

সোমবার সন্ধ্যে পৌঁনে ৬টার দিকে কক্সবাজারের প্রধান সড়কে অবস্থিত জেড এইচ কমপ্লেক্স ও এর সামনে রাস্তায় ব্যাপক তাণ্ডব চালায়। এসময় তারা জেড এইচ কমপ্লেক্স এর সামনের অংশে ও কয়েকটি দোকানে ভাংচুর করে। মার্কেটি একজন জেলা আওয়ামী লীগ নেতার বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আযমের রায়ের প্রতিবাদে সোমবার জেড এইচ কমপ্লেক্স এর সামনে থেকে ঝটিকা মিছিল বের করে শিবির। ট্রাইব্যুনালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ওই এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে তারা। এসময় জেড এইচ কমপ্লেক্স এর সামনের অংশে ও কয়েকটি দোকানে ভাংচুর করে  শিবিরকর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ