ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভা ডাকা হয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুইট হলে আওয়ামী লীগ সংসদীয় দলের ২২তম জরুরি সভা অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ আওয়ামী লীগের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।




