বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমানের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. চিরঞ্জীবী নেপালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠা উপস্থিত ছিলেন। তারা প্রবাসীকল্যাণ ব্যাংক নিয়ে বিশেষ আলোচনা করেন। প্রতিনিধি দল নেপালে কর্মরত অভিবাসীদের জন্য এ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ আলোচনায় উপস্থিত ছিলেন।



