রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......লিবিয়ায় পৃথক দুটি মিসাইল হামলায় চার বাংলাদেশি নিহত

লিবিয়ায় পৃথক দুটি মিসাইল হামলায় চার বাংলাদেশি নিহত

লিবিয়ায় পৃথক দুটি মিসাইল হামলায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার বিভাগের সহকারী সচিব দয়াময়ী চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে দুইজনের নাম জানিয়েছে মন্ত্রণালয়। তারা হলেন, নরসিংদীর জাহাঙ্গীর মনির ও যশোরের মিলন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির রাজধানী ত্রিপোলির সিরাজ এলাকায় মঙ্গলবার মিসাইল হামলায় দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ৩০ জুলাই এ ধরনের ঘটনায় বেনগাজিতেও আরো দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১২শ’ কিলোমিটার ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যানি। যত দ্রুত সম্ভব নিহতদের লাশ দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ