প্রগতিশিল সচেতন নাগরিক কন্ঠের বিশেষ আলোচনা সভা আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বায়েজিদ বোস্তামীস্থ ক্যাফে ডি সুলতান হোটেলে অনুষ্ঠিত হয়। প্রগতিশীল সচেতন নাগরিক কন্ঠের প্রতিষ্ঠাতা আবু তাহের খাদেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক দিদারুল আলম চৌধুরী,বিশেষ অতিথি বিডিনিউজ টাইমস পত্রিকার সহ-সম্পাদক মোঃ শেখ রেজাই রাব্বী, সংগঠনের আহবায়ক আব্দুল মোমিন মজুমদার,বিশেষ বক্ত্যা জহুরুল ইসলাম রেজা ও সেলিম রেজা প্রমুখ।
সাধারন মানুষ আজ অধিকার বঞ্চিত।তারা তাদের মৌলিক অধিকার গুলো আজ ভোগ করতে পারছে না। সাধারন মানুষকে আরো সচেতন হতে হবে।আর সংঘবদ্ধ হয়ে স্বধিকার প্রতিষ্ঠা করতে হবে আলোচনা সভায় বক্ত্যারা বলেন।
তাছাড়া উক্ত আলোচনা সভায় ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।




