রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সিলেট-ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

সিলেট-ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত নয়টার দিকে গুলশানের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সিলেট জেলা বিএনপি সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, অ্যাডভোকেট আবদুল গাফফার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাকসিনা রুশদি রুনাসহ থানা ও জেলা পর্যায়ে শীর্ষস্থানীয় ৮৫ জন নেতাকর্মী উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হারুনর রশিদ, সাধারন সম্পাদক জহিরুল হক খোকনসহ ৭০ জন নেতাকর্মী উপস্থিত আছেন। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শমসের মুবিন চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ