রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়খোদ সরকার নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছেন

খোদ সরকার নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

গণফোরাম সভাপতি সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে আমার এলাকায়ও ভোট হয়নি। আমার ভোটও আমি দিতে পারিনি। দেশের মানুষ এ নির্বাচনকে গ্রহণ করেননি। শুক্রবার গণফোরামের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, খোদ সরকারি মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করা।

সভায় বক্তব্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোস্তফা মোহসীন, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, জামালউদ্দিন আহমেদ, আবদুল আজিজ, শান্তিপদ ঘোষ, তবারক হোসেইন, জগলুল হায়দার, আ ও ম শফিক উল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ