শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বগুড়া-রংপুর সড়কের পাকুরতলা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের (শ্যালো মেশিন চালিত ভ্যানগাড়ি) ধাক্কায় ঘটনাস্থলেই নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের মেঘাখর্দ গ্রামের বাবু মিয়ার বাড়িতে আকিকা অনুষ্ঠানের দাওয়াত খেয়ে ফেরার পথে আজ বিকেলের দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ১০ জন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি এ সময় ফিরছিলো। পাকুড়তলায় ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠার সময় রাজশাহী থেকে রংপুর গামী বসুন্ধরার পরিবহনের একটি বাস ওই ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হয়। আহত হয় আরো ৭ জন।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) সানোয়ার হোসেন তিন জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করে করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ