ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর মহাখালীতে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল ৮টার জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দেয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
আগামীকাল থেকে আবারও ১৮ দলীয় জোটের ডাকা টানা অবরোধের সমর্থনে তেজগাঁও থানা জামায়াতের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড: রেজাউল করিম। এ ঘটনায়, জামায়াত-শিবিরের ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।




