রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলায় আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী অ্যাডভান্সড পাইলট ট্রেন (শুধু ইঞ্জিন) লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলপথের নিরাপত্তার জন্য চালু করা ইঞ্জিনবিশিষ্ট এই ট্রেন আজ শুক্রবার ভোরে আখাউড়া জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, আজ ভোরে দুর্বৃত্তরা এই রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলে। এতে ভোর চারটার দিকে শুধু ইঞ্জিনবিশিষ্ট ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। তিনি জানান, রেলের মেরামতকারী দল লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি উদ্ধারে কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও তিন ঘণ্টা সময় লাগতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ