রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এ যানজট আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটের আটকা পড়ায় দুর্ভোগে রয়েছেন যাত্রীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত একটার দিকে কুমিল্লার সেনানিবাস এলাকায় ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের কিছু অংশ দুর্ঘটনা কবলিত হয়ে ভেঙে পড়লে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ট্রাকটি সরাতে সময় অনেক সময় লেগেছে। এ ছাড়া গত কয়েক দিনের টানা অবরোধ, এলোপাতাড়ি যান চলাচল, ঘন কুয়াশা, চার লেনের অসমাপ্ত কাজ সব মিলিয়ে যানজটের এ সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে। দাউদকান্দির ইলিয়টগঞ্জের বেসরকারি হাসপাতাল সিপিডিএ-এর চিকিত্সক রুনা লায়লা  বলেন, ভোর ছয়টায় কুমিল্লা থেকে ইলিয়টগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। এখনো চান্দিনায় আটকে আছেন।

আরও পড়ুন

সর্বশেষ