শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়চেয়াপারসনের নির্দেশ সত্ত্বেও অবরোধ কর্মসূচিতে মাঠে নামছেন না কেন্দ্রীয় নেতারা

চেয়াপারসনের নির্দেশ সত্ত্বেও অবরোধ কর্মসূচিতে মাঠে নামছেন না কেন্দ্রীয় নেতারা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আন্দোলনে সক্রিয় থাকতে দলের চেয়াপারসনের নির্দেশ সত্ত্বেও অবরোধ কর্মসূচিতে মাঠে নামছেন না বিএনপির কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, হরতাল-অবরোধ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কখনোই মাঠে দেখা যায় না।ফলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগরকে ৮টি সাংগঠনিক এলাকায় ভাগ করে ৮ জন নেতাকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছিলেন।
তারপর এক মাস গেলেও দৃশ্য বদলায়নি। আগে রুহুল কবীর রিজভী একাই আগলে রাখতেন কেন্দ্রীয় কার্যালয়। তার গ্রেফতারের পর সেখানে কাকপক্ষীরও দেখা মেলে না। অবশ্য অন্য নেতাদের অনুপস্থিতে গুলশানের কার্যালয়ে নিয়মত সংবাদ সম্মেলনে তুলে ধরছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সূত্র জানায়, বিরক্ত চেয়ারপারসনের কড়া নির্দেশ ছিল, বিজয় দিবসের পর থেকে নেতাকর্মীদের মাঠে নামার। কিন্তু ১৭ ডিসেম্বর থেকে তিন দিনের কর্মসূচিতেও কাউকেই মাঠে দেখা যায়নি। চেয়ারপারসনের সাথে যেসব নেতা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন, তারাও ওইদিনের পর থেকে আত্মগোপনে। তবে বিএনপি নেতারা মনে করেন, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর মারমুখী আচরণের কারণে মাঠে নামার পরিবেশ নেই। তারা বলছেন, এভাবেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে।

আরও পড়ুন

সর্বশেষ