ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন আমাদের শান্তিপূর্ন আবরোধে সরকারের সন্ত্রাসী বাহিনীরা ও সরকারের এজেন্টরা নির্বিচারে গুলি করছে, গাড়ি ভাংচুর করছে এছাড়া সকল ধরনের নাশকতা করছে। তারা শান্তিপূর্ন মিছিলে নির্বিচারে লাঠিচার্জ করছে। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, “দেশের চরম সহিংসতার জন্য সরকার দায়ী। সরকার একের পর বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করে বন্য আনন্দে মেতে উঠেছে। বিরোধী দলের নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে না দিয়ে সরকার তার নিজেদের এজেন্ট দিয়ে সারাদেশে নাশকতা চালিয়েছে। বিরোধী দলকে আন্দোলন থেকে বিরত রাখতেই সরকার ঘৃণ্য এ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”
তিনি অভিযোগ করে বলেন, “সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সেক্রেটারির শ্বশুরবাড়ি গিয়ে তার শাশুড়িকে তুলে আনার চেষ্টা করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এছাড়া নেতাকর্মীদের বাড়িতে ককটেল হামলা করা হচ্ছে। পরিবারকে হুমকি দেয়া হচ্ছে।” রিজভী সতর্ক করে বলেন, “নিজেদের ওপর অত্যাচার নির্যাতন সহ্য করছি। কিন্তু বাড়ির মহিলাদের ওপর যদি এভাবে করা হয় তাহলে সহ্য করা হবে না।”




