শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : সুরঞ্জিত

ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : সুরঞ্জিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধী দলকে ধ্বংসাত্মক রাজনীতির পথ পরিহার করে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগমী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিরোধী দলকে রাজপথে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে নির্বাচনে অংশ নেয়ার জন্য অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, এভাবে জীবন্ত মানষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে কোনো দাবি আদায় করা যাবে না। যদি কিছু বলার থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করুন। অযথা আগুন দিয়ে মানুষ মারবেন না। এ পথ থেকে ফিরে আসুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা হাজী মোঃ সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ