শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানিয়েছে নির্বাচন কমিশন

সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানিয়েছে নির্বাচন কমিশন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নিজেদের প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, তারা আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানান সিইসি। বিকেল সাড়ে ৩টার দিকে সিইসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। এরপর বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শুরু হয়।

রাষ্ট্রপতির সঙ্গে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ, আবু হাফিজ, আবদুল মোবারক এবং কমিশন সচিব মোহাম্মদ সাদিক। অপর নির্বাচন কমিশানর জাবেদ আলী দেশের বাইরে থাকায় তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

আরও পড়ুন

সর্বশেষ