শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটের সমাধান আসবে : মজিনা

আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটের সমাধান আসবে : মজিনা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আশা প্রখাশ করলেন বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাইরের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মজিনা বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। আমি আশা করি, শেষ পর্যন্ত নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো সমস্যার সমাধান করবে।

আরও পড়ুন

সর্বশেষ