শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সর্বদলীয় মন্ত্রিসভা হচ্ছে বিশ্ব বেঈনমানদের সঙ্গে বিশ্ব বেহায়ার মিলন : হান্নান...

সর্বদলীয় মন্ত্রিসভা হচ্ছে বিশ্ব বেঈনমানদের সঙ্গে বিশ্ব বেহায়ার মিলন : হান্নান শাহ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ দুর্বার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, সর্বদলীয় মন্ত্রিসভা হচ্ছে বিশ্ব বেঈনমানদের সঙ্গে বিশ্ব বেহায়ার মিলন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরর ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বিপন্ন গণতন্ত্র ও নির্বাচন সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে কোনো সমাধান না এলে দুর্বার আন্দোলনে মাধ্যমে দাবী আদায় করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক প্রসঙ্গে হান্নান শাহ বলেন, আজকের বৈঠকের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করবেন। বিএনপি আশাবাদী রাষ্ট্রপতি বর্তমান সংকটে একটি সুষ্ঠু সমাধান নিশ্চিত করবেন।

সরকার ভারতের স্বার্থ রক্ষা করে চলছে অভিযোগ করে হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষা করে চলে এর প্রতিবাদ জানায় বিএনপি, আর এ কারণেই ভারত বিএনপিকে শক্রভাবে।

তারেক রহমানের রায় প্রসঙ্গে তিনি বলেন, বিচারকের শুভবুদ্ধির কারণে তারেক রহমানকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা আশা করবো তার বিরুদ্ধে আরো যে মিথ্যা মামলা রয়েছে সে সব মামলা থেকেও তিনি মুক্ত হবেন। আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ