শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আশুলিয়ার সব কারখানা বৃহস্পতিবারও বন্ধ থাকছে

আশুলিয়ার সব কারখানা বৃহস্পতিবারও বন্ধ থাকছে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নিরাপত্তার স্বার্থে আশুলিয়া এলাকার সব কারখানা বৃহস্পতিবারও বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বুধবার বিজিএমইএ’র কার্যলায়ে আশুলিয়া এলাকার কারখানা মালিকদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিজিএমইএ সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ইএবির প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শের্দী বলেন, আশুলিয়া ও সাভার এলাকায় বেশ কিছু কারখানায় শ্রমিকরা ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে। তাই নিরপত্তার স্বার্থেই এই এলাকার সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ