ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
রংপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।বুধবার দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকায় আসলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত ১৮ রাউন্ড গুলি ছুঁড়েছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।




