শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবান্দরবানে পাঁচটি এলজি রাইফেল উদ্ধার করেছে বিজিবি

বান্দরবানে পাঁচটি এলজি রাইফেল উদ্ধার করেছে বিজিবি

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

বান্দরবানের থানছি উপজেলায় পাঁচটি এলজি রাইফেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। জানা গেছে, বুধবার ভোররাতে বলিপাড়া ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মুনতাসির মামুন সিদ্দিকীর নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার থানছি উপজেলার থানছি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ডিম পাহাড় এলাকায় অভিযান চালায় । এ সময় জুমঘর থেকে পাঁচটি এলজি রাইফেলসহ সন্ত্রাসীদের ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বলিপাড়া ৩৩ বিজিবির অফিসার মেজর মোহাম্মদ খালেকুজ্জামান জানান, পাহাড়ের অরণ্যে জুমঘরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেয়ার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ