স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ জয়ের পথে টাইগাররা যেনো এক পা এগিয়েই। নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে শুরু হবার কথা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারী স্যাটালাইট চ্যানেল গাজী টিভি। সিরিজের দ্বিতীয় ম্যাচ সামেনে রেখে বুধবার দুপুরে ব্যাটিং বোলিং ফিল্ডিং অনুশীলন করেন টাইগাররা। অপরদিকে প্রথম ম্যাচ হেরে মানসিকভাবে বিপর্যস্ত নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা সময় কাটিয়েছেন হোটেলে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আজকের এই ওয়ানডে ম্যাচ ২৩তম। এর আগের ২২ বার মুখোমুখি হয়েছিল তারা। এর মধ্যে বাংলাদেশ ৬টি আর নিউজিল্যান্ড পায় ১৬টি জয়।




