রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়মুশফিকদের এগিয়ে যাবার পালা

মুশফিকদের এগিয়ে যাবার পালা

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

সাহারা কাপ বাংলাদেশ-নিউজিল্যান্ড ওডিআই সিরিজে মুশফিকদের এবার এগিয়ে যাবার পালা। ১-০তে এগিয়ে বাংলাদেশ আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ওডিআইতে খেলার জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামবে। এবার আরো আত্নবিশ্বাসী বাংলাদেশ দল। ম্যাচের আগে এ কথাই বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। শিশিরের কারণে টস জেতা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু রাতে শিশির পড়ে। তাই আগে বোলিং করলে পেসার ও স্পিনারদেও জন্য ভাল। বাং!লাদেশ দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ আরো বলেন, কোরি এন্ডারসন এবং গ্র্যান্ট এলিয়ট খুব ভালো খেলেছে। ওরা কিন্তু ওয়ানডেতে ভাল দল। ওদেও বিপক্ষে জিততে হলে আমাদেও সেরা খেলাটি খেলতে হবে। ১৯৮৬ সালে ওডিআই খেলা শুরু করা বাংলাদেশের সামনে ঘরের মাঠে ১১তম ওডিআই সিরিজ জয়ের হাতছানি। ঘরের মাঠে এর আগে ১০টি ওডিআই সিরিজে জিতেছে মুশফিকরা। সাহারা কাপে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে ৪৩ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ২০১০ সালে হোম সিরিজে পাঁচ ম্যাচের প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। বাকি চারটি ম্যাচেই মুশফিকরা জয়ী হয়। সে থেকে এ পর্যন্ত টানা পাঁচ ওডিআই ম্যাচে বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে মাঠে ছেড়েছে। কাল দ্বিতীয় দিবারাত্রির ম্যাচে জিতে গেলেই টানা দুই ওডিআই সিরিজে জয়ের রেকর্ড হবে। যা বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ওপরে থাকা কোনো দলের বিপক্ষে প্রথম ঘটনা। এছাড়া ২০০৯ সালে ৩-০ আর ২০১২ সালে ৩-২ ব্যবধানে আরেক বড় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুশফিকরা সিরিজ জিতেছিল।  টানা পর পর দুই ওডিআই সিরিজে তো নয়ই এমনকি ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের বাইরে অন্য কোনো বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড নেই। যা কিছু জিম্বাবুয়ে, কেনিয়া আর স্কটল্যান্ডের বিপক্ষেই। ঘরের মাঠে বাংলাদেশ ওডিআই সিরিজ খেলেছে মোট ২৭টি। জিতেছে ১০টি আর হেরেছে ১৭টি। দেশের বাইরে খেলেছে ২৪টি। জিতেছে পাঁচটি আর হেরেছে ১৯টি এবং ড্র হয়েছে চারটি সিরিজ। ২০০৫ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওডিআই সিরিজে জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। সে থেকে ২০১৩ পর্যন্ত মোট ১৪টি সিরিজ জিতেছে দেশে-বিদেশে। এই সিরিজে জিতলে বেড়ে দাঁড়াবে ১৫। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে সিরিজে মাঠে নামতে পারছেন না সাকিব আল হাসান। সকালে বিসিবি নির্বাচক প্যানেল এক বিজ্ঞপ্তিতে সাকিবের বদলে বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানিকে দলে ডেকেছে। দুপুর ২টায় বাংলাদেশ দলের অনুশীলন পর্ব শুরু হয়। এর আগেই ইলিয়াস সানি দলে যোগ দেবেন বলে জানানো হয়। অন্য দিকে অতিথি নিউজিল্যান্ড বুধবার কোনো অনুশীলন করবে না বলেও বিসিবি থেকে জানানো হয়।

এক নজরে বাংলাদেশ জয়ী ১৪ সিরিজ

দলের নাম               সন        ম্যাচের সংখ্যা        ফলাফল

বাংলাদেশ-জিম্বাবুয়ে    ২০০৫         ৫              বাংলাদেশ ৩-২
বাংলাদেশ-কেনিয়া      ২০০৬         ৪              বাংলাদেশ ৪-০
কেনিয়া-বাংলাদেশ      ২০০৬         ৩              বাংলাদেশ ৩-০
বাংলাদেশ-জিম্বাবুয়ে     ২০০৬         ৫              বাংলাদেশ ৫-০
বাংলাদেশ-স্কটল্যান্ড     ২০০৬         ২              বাংলাদেশ ২-০
জিম্বাবুয়ে-বাংলাদেশ     ২০০৭         ৪              বাংলাদেশ ৩-১
অ্যাসোসিয়েট সিরিজ     ২০০৭        ৩              বাংলাদেশ ৩-০
বাংলাদেশ-জিম্বাবুয়ে     ২০০৯         ৩              বাংলাদেশ ২-১
ওয়েস্ট ইন্ডিজ            ২০০৯        ৩              বাংলাদেশ ৩-০
জিম্বাবুয়ে বাংলাদেশ      ২০০৯        ৫              বাংলাদেশ ৪-১
বাংলাদেশ-জিম্বাবুয়ে      ২০০৯        ৫              বাংলাদেশ ৪-১
বাংলাদেশ-নিউজিল্যান্ড    ২০১০        ৫             বাংলাদেশ ৪-০
বাংলাদেশ-জিম্বাবুয়ে       ২০১০        ৫             বাংলাদেশ ৩-১
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ  ২০১২        ৫             বাংলাদেশ ৩-২

আরও পড়ুন

সর্বশেষ