রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকক্সবাজারে প্রাণে রক্ষা পেল বিমানের ১৫ যাত্রী

কক্সবাজারে প্রাণে রক্ষা পেল বিমানের ১৫ যাত্রী

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

কক্সবাজার বিমান বন্দরের রানওয়েতে রিজেন্ট এয়ার ওয়েজ নামের একটি বেসরকারি বিমান অবতরণকালে চাপা পড়ে একটি কুকুর নিহত হয়েছে। এ সময় প্রাণে রক্ষা পেয়েছে ১৫ জন যাত্রী। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। কুকুরের মালিক এ ঘটনায় আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রিজেন্ট এয়ার ওয়েজ নামের একটি বেসরকারি বিমান বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করছিল। এ সময় বিমানের নিছে পড়ে যায় একটি কুকুর। বিমান চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কুকুরটি মারা যান এবং বিমানটি রানওয়ের বাইরে চলে যায়। এ সময় বিমানের তৈলের টাংকি নষ্ট হয়ে যায়। অল্পের জন্যে বিমানে থাকা ১৫ জন যাত্রী প্রাণে রক্ষা পান।

কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক হাসান জহির ঘটনার সত্যতা স্বীকার করেন। দুর্ঘটনা কবলিত রিজেন্ট এয়ার ওয়েজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি। বিমানের যাত্রী মো. বেলাল উদ্দিন ও জিয়া উদ্দিন জানিয়েছেন, বিমানটি হঠাৎ রানওয়ের বাইরে চলে গিয়ে বিকট শব্দ হয়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

তারা আরো জানান, রানওয়ের ভিতর কুকুর সহ গবাদি পশু প্রায় সময়ই নজরে পড়ে। ফলে বিমানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে, কক্সবাজার শহরের নুনিয়া ছড়া এলাকার জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি ওই কুকুরটি তার গৃহপালিত বলে দাবি করেন। তিনি আদালতের আশ্রয় নেয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ