সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বর্তমান সরকার অবৈধ, তারা অবৈধভাবে দেশের ক্ষমতা ধরে রাখছে : খালেদা জিয়া

বর্তমান সরকার অবৈধ, তারা অবৈধভাবে দেশের ক্ষমতা ধরে রাখছে : খালেদা জিয়া

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার অবৈধ। তারা অবৈধভাবে দেশের ক্ষমতা ধরে রাখছে। তারা জনগণের দাবি মানছে না। কারণ তারা জনগণকে অনেক বেশি ভয় পায়।

তিনি বলেন, ভয়ের কারণে তারা আমাদের মাইক লাগাতে দেয়নি। আমাদের নেতারা শুনতে পায় না। সমাবেশ করার অনুমতি দেয় না। এই হলো সরকারের অবস্থা। আসলে তারা জনগণের সরকার নয়। এই সরকার আওয়ামী লীগের সরকার। এই সরকার আপনাদের জন্য কাজ করে না। এই সরকার সারাদেশ অবরুদ্ধ করে রেখেছে।
তিনি বলেন, অবৈধ সরকার যদি সমাবেশ করতে পারে। তাহলে আমাদের বাধা দেওয়ার কিন্তু কোনো ক্ষমতা থাকবে না। মানুষের অধিকার সংগ্রাম প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করছি। শুক্রবার রাজধানীতে ১৮স দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন।
আরও পড়ুন

সর্বশেষ