রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিজিবির গুলিতে কক্সবাজারে দুই ছাত্রদলকর্মী নিহত

বিজিবির গুলিতে কক্সবাজারে দুই ছাত্রদলকর্মী নিহত

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

কক্সবাজারের চকরিয়ায় ১৪৪ ধারা ভেঙে বিএনপির নেতাকর্মীরা মিছিল করায় গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় গুলিতে বিএনপির তিন কর্মী নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে চকরিয়ায় চিড়িঙগা বাজারে এ ঘটনা ঘটে।

চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র হায়দার আলী দাবি করে জানান, বিজিবির গুলিতে বাদশা মিয়া (৩০), মিজানুর রহমান (২৫) ও শাহেদ (৩৫) নামে বিএনপির তিন কর্মীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক সহিংসতা এড়াতে বৃহস্পতিবার থেকে চকরিয়া বাজারে প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করে সব ধরণের সভা-সমাবেশ মিছিল বন্ধ করে দেয়া হয়। তবে শুক্রবার বিকেল ৩টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চকরিয়া চিড়িঙ্গা বাজারে মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি সদস্যরা মিছিলে বাধা দেয়ার এক পর্যায়ে গুলিবর্ষণ করে। এসময় মিছিলে অংশ নেয়া বাদশা, মিজানুর ও শাহেদ (৩৫) নামে বিএনপির তিন কর্মী ঘটনাস্থলেই নিহত হয়। চকরিয়া পৌর বিএনপির সভাপতি হায়দার আলী জানান, নিহতদের লাশ বিজিবি নিয়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ