সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউসমাবেশে খালেদা জিয়ার ঘোষণা : ২৭-২৯ অক্টোবর টানা ৩ দিনের হরতাল

সমাবেশে খালেদা জিয়ার ঘোষণা : ২৭-২৯ অক্টোবর টানা ৩ দিনের হরতাল

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সরকার আলোচনায় না বসলে  ২৭ অক্টোবর ভোর ছয়টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা হরতালের ডাক দিয়েছেন  বিএনপির চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, আমরা আলোচনার প্রস্তাব দিয়েছি।  আমরা আপনাদেররকে আলোচনার জন্য চিঠি দিয়েছে। সংষদে প্রস্তাব দিয়েছি। কিন্তু আপনার আলোচনা করছেন না। আপনাদের সদ ইচ্ছা নেই। সদ ইচ্ছা থাকলে আলোচনায় বসে যেতেন।

তিনি বলেন, সরকার একদলীয় নির্বাচন দিয়ে দেশে বাকশালের ইচ্ছা পূরণ করতে চায়। আমরা বেঁচে থাকতে এই দেশে বাকশাল কায়েশ করতে দেওয়া হবে না। দেশকে ধ্বংস করতে দেওয়া হবে না। শুক্রবার রাজধানীতে ১৮স দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার অবৈধ। তারা অবৈধভাবে দেশের ক্ষমতা ধরে রাখছে। তারা জনগণের দাবি মানছে না। কারণ তারা জনগণকে অনেক বেশি ভয় পায়। ভয়ের কারণে তারা আমাদের মাইক লাগাতে দেয়নি। আমাদের নেতারা শুনতে পায় না।
তিনি বলেন, সমাবেশ করার অনুমতি দেয় না। এই হলো সরকারের অবস্থা। আসলে তারা জনগণের সরকার নয়। এই সরকার আওয়ামী লীগের সরকার। এই সরকার আপনাদের জন্য কাজ করে না। এই সরকার সারাদেশ অবরুদ্ধ করে রেখেছে।
তিনি বলেন, অবৈধ সরকার যদি সমাবেশ করতে পারে। তাহলে আমাদের বাধা দেওয়ার কিন্তু কোনো ক্ষমতা থাকবে না। মানুষের অধিকার সংগ্রাম প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করছি। সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনারা সরকারের কথা মানবেন না। কারণ সরকার এখন বৈধ নয়।
আরও পড়ুন

সর্বশেষ