সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শিবিরের উস্কানিমূলক মিছিল স্লোগান

শিবিরের উস্কানিমূলক মিছিল স্লোগান

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে শর্ত ভেঙে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে জামায়াত-শিবিররের কর্মীরা। শুক্রবার সকালে সমাবেশস্থলে সরেজমিনে  দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে জমায়াতে শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা শেখ হাসিনা সরকারের পতন নিয়ে নানা স্লোগান দিতে থাকে। কিন্তু বৃহস্পতিবার ডিএমপির দেওয়া ১৩টি শর্তের মধ্যে একটি ছিল- যেকোনো ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়া যাবে না। এছাড়া পথেও স্লোগান নিষিদ্ধ রয়েছে।

অন্যদিকে সমাবেশে আগতদের সমাবেশ ছাড়া কোনো স্থানে জড়ো হওয়ার বিষয়ে বিধি নিষেধ থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৎস্য ভবন ও এর আশপাশের এলাকাগুলোতে জামায়াত কর্মীরা জড়ো হচ্ছে। পরে তারা সমাবেশে যোগ দিচ্ছে।
বেলা সাড়ে ১১টার দিকে মৎস্যভবন এলাকায় জামায়াত-শিবির কর্মীরা দুই দিকের রাস্তা বন্ধ করে স্লোগান দিতে থাকে। এদিকে যারা এরই মধ্যে মাঠে প্রবেশ করেছে তারাও দখল করে নিচ্ছে খালেদা জিয়ার সমাবেশের মঞ্চের সামনের ও আশে-পাশের এলাকা। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তি সম্বলিত ব্যানার  নিয়ে জামায়াত-শিবিরকর্মীরা সোহরাওয়ার্দীর সমাবেশস্থলে শক্ত অবস্থান নিচ্ছে।
সরেজিমনে সমাবেশস্থলের উত্তর, দক্ষিণ ও পশ্চিম প্রান্তে শিবির কর্মীদের অবস্থান দেখা গেছে। মঞ্চ ঘেঁষে তারা তিন দিকে শক্ত অবস্থান নেয়ার চেষ্টা করছে। শিবির কর্মীদের হাতে ঢাকা মহানগর, মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শিবির এবং মহানগর জামায়াতের ব্যানার দেখা গেছে।
এছাড়াও তাদের হাতে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের শীর্ষ নেতা সাঈদী, কাদের মোল্লা, কামারুজ্জামান, মুজাহিদ, ৯০ বছর সাজাপ্রাপ্ত গোলাম আজমের মুক্তি সম্বলিত লিফলেট রয়েছে। পাশাপাশি শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইনসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির ব্যানার ও পোস্টার দেখা গেছে।
সকাল ৭টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের পথ টিএসসি, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন এবং দোয়েল চত্বর দিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে জামায়াত শিবির কর্মীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১৩টি র্শত দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ সমাবেশের অনুমতি দেয় ১৮ দলীয় জোটকে। বলা হয়, কেউ এসব শর্ত লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন

সর্বশেষ