ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার যদি অবৈধ হয় তাহলে খালেদা জিয়া কীভাবে আজকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিরোধী দলীয় নেত্রী হিসেবে বক্তৃতা দিবেন? সরকার যদি অবৈধ হয় তাহলে বিরোধী দলীয় নেত্রী থাকাটাও অবৈধ। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নবীনগর ও চন্দ্রাসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন স্থান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৫ অক্টোবর নিয়ে জনগণের মাঝে যে উৎকণ্ঠা বিরাজ করছিলো, তা কিছুটা কেটে যাচ্ছে। কারণ, বিরোধী দল যখন নয়া পল্টনে সমাবেশ করায় ব্যস্ত ছিলেন, তখন সরকার ছিলো কঠোর অবস্থানে। আবার সরকার যখন সমাবেশ করার অনুমতি দিয়েছে, বিরোধী দল তখন নমনীয় হয়ে নয়া পল্টন থেকে সোহ্রাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে।




