সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে, চলছে মঞ্চ তৈরির কাজ

সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে, চলছে মঞ্চ তৈরির কাজ

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে শুক্রবার সকাল থেকেই্ আসতে শুরু করেছে । এদিকে বৃষ্টির মধ্যেও মঞ্চ তৈরির কাজ এগিয়ে চলছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার ঘোষণা দেন। এরপরই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেটের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চটি ৪৮ ফুট দৈর্ঘ্য এবং ২৪ ফুট প্রস্থের । মঞ্চটির পশ্চিম দিক মুখ করে তৈরি করা হচ্ছে। ঢাকা মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শামসুল ইসলাম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে সমাবেশের ঘোষণা দেওয়ার পরই তিনিসহ নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শন করেন । তারা স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী মঞ্চ তেরির কাজ চলছে। সকালে বৃষ্টির কারণে মঞ্চ তৈরির কাজে একটু বিঘ্ন ঘটছে। তবে দুপুর ১টার মধ্যে মঞ্চ তৈরি হয়ে যাবে।
এদিকে সকাল থেকেই সমাবেশস্থলে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা আসতে শুরু করেছ। বেলা সোয়া ১০টা পর্যন্ত প্রায় দেড় দুই হাজার লোক উপস্থিত হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ