ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামীকাল বুধবারের সংবাদ সম্মেলন স্থগিত করেছে আওয়ামী লীগ।আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল।
মৃণাল কান্তি দাস জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠির বিষয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের বৈঠক হবে বলে এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারে থাকা ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল।




