ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালেয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাঝখানে হঠাৎ তার মুঠোফোনটি বেজে উঠলো। ফোন রিসিভ করে ফখরুলের কথা বলার ধরণ দেখে মনে হচ্ছে পরিচিত কেউ ফোন করেছেন। হাস্যজ্জ্বোল চেহেরায় কথা বলছেন তারা।
ফোনে ফখরুল বলেন, ‘কেমন আছেন ভাই। আপনাকেও ধন্যবাদ।আমরা এগিয়ে আসছি। আপনারাও এগিয়ে আসেন। তাহলে সংকট সমাধান হবে।’ তাদের কথোপকোথনটি সব টেলিভিশনে লাইভ দেখাচ্ছিল। কথা শেষে জানতে চাইলে সাংবাদিকদের ফখরুল বললেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাকে ফোন করেছেন।’
এর আগে সকাল ১১টার দিকে তার দেওয়া বার্তা সম্বলিত একটি চিঠি নিয়ে দলের একটি প্রতিনিধি দল সৈয়দ আশরাফের মিন্টো রোডের বাসায় যায়। চিঠি পেয়েইতার প্রাপ্তি স্বীকার করে মির্জা ফখরুলকে ফোন করেন সৈয়দ আশরাফ। উভয়ের মধ্যে কুশল বিনিময় হয়। মুঠোফোনে উভয়ই আন্তরিকতার সঙ্গেই কথা বলেন।
সৈয়দ আশরাফ ফোনে কি বলেছেন জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তিনিও এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। আশরাফ বলেছেন, ‘আপনাদের (বিএনপির) প্রস্তাব হাতে পেয়েছি। একটু পরে দিনাজপুরে প্রধানমন্ত্রী সফরে যাবেন। সেখানে আপনাদের প্রস্তাবের বিষয়টি তাকে অবহিত করা হবে।’
ফখরুল সাংবাদিকদের বলেন, আমরা একটি প্রস্তাব পাঠিয়েছি। আমরা আশা করি একটি ইতিবাচক সমাধানের পথে আমরা এগিয়ে যেতে পারবো। আশা করছি এর মাধ্যমে আলোচনার পথ প্রশস্ত হবে বলেই মনে করি।
সৈয়দ আশরাফের বাসায় বিএনপি প্রতিনিধি দলটি পৌঁছে মির্জা ফখরুলের বার্তাটি হস্তান্তর করার পরপরই সৈয়দ আশরাফ তাদের থেকে একটু দূরে সরে গিয়ে মির্জা ফখরুলকে ফোন করেন।




