রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়কচুয়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

কচুয়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

কুমিল্লা কারাগারে চাঁদপুরের কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলালের মৃত্যুর ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

শনিবার সকাল থেকেই হরতালের সমর্থনে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের জগৎপুর ও কচুয়া-ঢাকা সড়কের পালাখাল এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এছাড়া কচুয়া- কুমিল্লা-চাঁদপুর সড়কের সুবিদপুর এলাকায় রাস্তায় গাছের গুড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। পুলিশ গিয়ে গাছের গুড়ি সরিয়ে দেয়। হরতালের কারণে ঢাকা- কুমিল্লা ও চাঁদপুরের সঙ্গে কচুয়ার সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, হরতালে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, একাধিক মামলার আসামি ‍কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলালকে গত ২৬ সেপ্টেম্বর করে পুলিশ। কুমিল্লা কারাগারে বন্দী থাকা অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।এর প্রতিবাদে বিএনপি এই হরতালের ডাক দেয়।
আরও পড়ুন

সর্বশেষ