ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যায় এ বৈঠকে হবে। বৈঠকে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী ভাষণ, সর্বদলীয় সরকারের প্রস্তাবসহ আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে কাল ১৮ দলের জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। আজকের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কাল আলোচনা হবে। এছাড়া প্রধানমন্ত্রী প্রস্তাব নিয়েও জোট নেতাদের মতবিনিময় হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নীতি নির্ধারণীদের সঙ্গে বৈঠক শেষেই বিএনপি প্রধানমন্ত্রীর প্রস্তাবের ব্যাপারে দলীয় অবস্থান জানাবে।
এদিকে আজ বেলা তিনটায় লেডিস ক্লাবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করবেন। সেখানেও তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে কথা বলতে পারেন দলের একটি সূত্র জানিয়েছে।




