ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ঢাকা মহানগরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। অন্য দিকে ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি।




