শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ডেপুটি স্পিকারের বাসার কাছ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ডেপুটি স্পিকারের বাসার কাছ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর বাসার কাছে একটি কক্ষে বোমার মতো একটি বস্তু পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে,  রাজধানীর আসাদ গেট এলাকায় সংসদের পানির পাম্পসংলগ্ন একটি কক্ষ থেকে বস্তুটি উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার  বলেন, আজ দুপুরের দিকে অপরিচিত একটি নম্বর থেকে পুলিশের এক কনস্টেবলের কাছে একটি খুদেবার্তা আসে। সংসদ ভবনের পানির পাম্প এলাকায় একটি বোমা আছে বলে খুদেবার্তায় বলা হয়। পুলিশ সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোনো কিছু পায়নি।
পরে ওই নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি জানান, পাম্পসংলগ্ন কক্ষে থাকা খাটের নিচে ‘বোমা’ আছে। পুলিশ গিয়ে দেখে কক্ষটি তালাবদ্ধ। পরে তালা ভেঙে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
বিপ্লব কুমার বলেন, পাম্পের কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় কক্ষটি বন্ধ ছিল। তবে বস্তুটি বোমা নয়। কেউ ষড়যন্ত্র করে ভীতির সঞ্চার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। মুঠোফোনে খবর দেওয়া ব্যক্তিকে খোঁজা হচ্ছে।পুলিশ জানায়, বস্তুটি তামার তার ও টেপ প্যাঁচানো ছিল। খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন

সর্বশেষ