শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবন্দরনগরীতে বস্তিতে আগুন

বন্দরনগরীতে বস্তিতে আগুন

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বস্তির কয়েকটি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার ফার্সিসের সিনিয়র স্টেশন অফিসার জানে আলম  জানান, সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের খেবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়।তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন

সর্বশেষ