ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীর জাতীয় ঈদগাহ থাকবে নিরাপত্তা বলয়ে ঘেরা। সার্বিক নিরাপত্তায় পুলিশের দুই হাজার সদস্য মোতায়েন করা হবে। এছাড়া থাকবে র্যাবের শতাধিক সদস্য। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। সোববার সকাল থেকে ঈদগাহের প্রধান গেটসহ চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ ঈদগাহের পুরো নিয়ন্ত্রণও নিয়ে নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
নিরাপত্তার জন্য গেটে গেটে তল্লাশি, গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামরাসহ নিরাপত্তার সব সরঞ্জাম স্থাপন করা হবে। এ লক্ষে পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্বপালন করবে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, জাতীয় ঈদগাহে ভিভিআইপিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। তাই পুরো ঈদগাহকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রতিটি গেটে পুলিশের টহল টিম দায়িত্ব পালন করবে। ঈদের আগের দিন থেকে মাঠে প্রবেশকারীদের তল্লাশি চালানো হবে। সোমবার পূজা শেষে ঈদগাহে নিরাপত্তা ফোর্স আরও বাড়ানো হবে।
সূত্র মতে, ঈদগাহের প্যান্ডেল ঘিরে সোমবার থেকে প্রায় ২ হাজার নিরপত্তা ফোর্স থাকবে। পুলিশ ছাড়াও র্যাব সদস্যরা সহায়ক শক্তি হিসেবে অবস্থান নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
এদিকে একাধিক গোয়েন্দা সংস্থার কয়েকশ’ সদস্য ঈদগাহকে ঘিরে নানা বেশে অবস্থান নিয়ে ঈদের আগাম নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ঈদের দিন যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। পূজা শেষে সব ফোর্স ঈদকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করবে। এজন্য র্যাব পুলিশও প্রস্তুত।




