শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দেশে ফিরলেন খালেদা জিয়া

দেশে ফিরলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। রাত ১০টা ১০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গিয়েছিলেন।
এ সময় বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ