রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মুক্ত আদিলুর রহমান

মুক্ত আদিলুর রহমান

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান থেকে মুক্তি পেয়েছেন।  শুক্রবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। গত মঙ্গলবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদিলুরকে অন্তর্বর্তী জামিন দেন।

পরে রাষ্ট্রপক্ষ বুধবার ওই জামিন স্থগিতের আবেদন করে। উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের আবেদন নাকচ করে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১০ আগস্ট রাজধানীর গুলশান থেকে আদিলুরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ